অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ইভটিজিং বিরোধী সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলাধীন আশিদ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিযে মাদকাসক্তি,বাল্যবিবাহ,যৌন হয়রানি,ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কাজ শুরু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তব্য শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন,আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, স্থানীয় ইউপি সদস্য হাজী মো. আবু তাহের প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।
সভায় বক্তারা বলেন, ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর পর তারা কার কার সাথে চলাফেরা করে, স্কুল ফাঁকি দেয় কিনা, সঠিকভাবে লেখাপড়া করে কিনা সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। স্কুলের ছাত্রীদের যাতায়াতের পথে বকাটেরা ইভটিজিং বা তাদের সাথে কোন প্রকার অসৎ আচরণ করে কিনা সে বিষয়গুলি শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের খেয়াল রাখতে হবে। বক্তারা বলেন, ইভটিজারদের কোন প্রকার ছাড়া দেয়া হবে না। কেউ যদি ছাত্রীদের সাথে বাজে আচরণ করে তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়ার পরামর্শ দেন। পাশাপাশি বাল্যবিবাহ থেকে বিরত থাকতে অবিভাবকদের অনুরোধ জানান বক্তারা।



মন্তব্য করুন