র‌্যাব-৯ ও পুলিশের সহযোগিতায় নাঈম ঢাকা থেকে উদ্ধার

October 26, 2022,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৯ ও শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় অপহরণ হওয়া নাঈম (১৪) ঢাকা থেকে উদ্ধার করেছে। অপহরণের ঘটনার সাথে জড়িত আটক ১জন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ৬ অক্টোবর সন্ধ্যার পর ভাড়াউড়া চা বাগান নানা বাড়ি থেকে কলেজ রোড বাড়িতে ফেরার পথে  মোঃ নাঈম মিয়া (১৪) নিখোঁজ হয়।

পরে তার পিতার কাছে অজ্ঞাত ব্যক্তি  ফোনে কল করে বলে আপনার ছেলে এক্সিন্ডে করে আপনার ছেলে চিকিৎসার জন্য টাকা লাগবে এমন করে  বিভিন্নভাবে সময় সময় কল করে।  পরে নিখোঁজ নাঈমের পিতা আইনুউদ্দিন শ্রীমঙ্গল  থানায় নিখোঁজের জিডি  করেন।

ফোন কলের সূত্র ধরে শ্রীমঙ্গল থানা পুলিশ ও শ্রীমঙ্গল র‌্যাব-৯ তথ্য প্রযুক্তির সহায়তায় মুক্তিপণ ৫০ হাজার টাকা চাওয়া ফোন কলদাতা মহিবুল বারী হক চৌধুরী নামে ব্যক্তিকে মৌলভীবাজারের দক্ষিণ বারন্তী গ্রাম থেকে আটক করা হয়েছে।

২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে অপহরণকারীরা নাঈম কে ফোন কলের দোকানে নিয়ে ছেড়ে দিলে সে বাড়িতে তার পিতাকে ফোন  করলে পুলিশ ও র‌্যাব-০৯ তাকে ঢাকা থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন।   ২৫ অক্টোবর রাতে থানায় তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com