শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শিশু শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ সম্পন্ন

October 26, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীরা (৫-১১ বছর) করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন করেছে। বুধবার ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে ১১টায় স্কুল অফিসে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল, লেখক ও সাংবাদিক মোঃ এহসানুল হক এর সার্বিক তত্ত্বাবধানে ভ্যাকসিন কার্যক্রম কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীসহ স্কুলের শিক্ষকবৃন্দ এবং স্থাস্থ্যকর্মীরা। এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে জানান শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com