শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে দুদিন ব্যাপী উৎপাদনশীলতা ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা

October 29, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে দুদিন ব্যাপী উৎপাদনশীলতা ও উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা।
২৮ অক্টোবর শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) তানিয়া সুলতানা।
শ্রীমঙ্গল মহসীন কমিউনিটি সেন্টারের মিলনায়তনে ন্যাশনাল প্রডাকটিভিটি অর্গানাইজেশন(এনপিও) এর সহযোগীতায় এবং শ্রীমঙ্গল মিতালী বিউটি পার্লার ও প্রীতি যুব ও মহিলা কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মিতালী দাশ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল মিতালী বিউটি পার্লার ও প্রীতি যুব ও মহিলা কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রীতি ইসলাম, একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী,সাংবাদিক কাওছার ইকবাল ও সাংবাদিক এসকে দাশ সুমন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের জ্যেষ্ট গবেষনা অফিসার আবিদা সুলতানা, গবেষনা কর্মকর্তা রিপন সাহা। এছাড়াও মেকাপ প্রশিক্ষক জুঁই ইসলামসহ আরো কয়েকজন প্রশিক্ষক উপস্থিত ছিলেন। কর্মশালায় সিলেট বিভাগের প্রায় শতাধিক নারী অংশ নেন।
মিতালী দাশ জানান, আজ শনিবার বিকেলে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাইডাল সো ও ফ্যাশন সো। এই অনুষ্ঠানে অংশগ্রহন করবেন চিত্র নায়িকা অপু বিশ^াস ও চিত্র নায়ক অনিক রহমান অভি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com