শ্রীমঙ্গলে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন

October 29, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উদযাপন করা হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ২৯ অক্টোবর সকালে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (ওসি) অপারেশন এ কে এম ফজলুল হক, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, নারী কাউন্সিলর তানিয়া আক্তার প্রমুখ।
এছাড়াও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com