শ্রীমঙ্গলে আলোচিত সুপার সপে চুরির ঘটনায় গ্রেফতার ৪

November 1, 2022,

স্টাফ রিপোর্টার॥ সুপার শপ ‘স্বপ্ন’ শ্রীমঙ্গল শাখায় চুরির ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

৩১ অক্টোবর শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চালিয়ে আসামী ১। মোঃ রাজন মিয়া (২২) ২। গোলাপ মিয়া ওরফে সৌরভ (২১) ৩। মোঃ শরীফ হোসেন (২২) ৪। রবিউল ইসলাম (২৮)দেরকে গ্রেফতার করা হয়। আসামীদের কাছ থেকে চুরি হওয়া নগদ ৯,০০০/- (নয় হাজার) টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও শ্রীমঙ্গল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সন্দেহভাজন আরো ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com