শ্রীমঙ্গলে ৫০ লিটার দেশীয় মদসহ গ্রেফতার ১ 

December 6, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দেশীয় তৈরী ৫০ লিটার চোলাই মদসহ পবন কালিন্দি (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ৫ ডিসেম্বর রাতে এসআই দূর্জয় সরকার সঙ্গীয় এসআই আনোয়ারুল ইসলাম, এসআই জিয়া ও এএসআই নজরুলসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে কালীঘাট ইউপিস্থ জাগছড়া চা বাগান থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।

তাঁর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রন দমন নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com