শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার ৯ ডিসেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পতাকা উত্তোলন করা হয়ে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের উদ্যোগে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সনাক সদস্য শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার সহ সংগঠনের সদস্য, সনাক সদস্য, সরকারী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গার্লস গাইড, ইয়েস সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন