শ্রীমঙ্গলে আমরা করব জয় মেধা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ

December 10, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ‘আমরা করবো জয় ফাউন্ডেশন’ মেধা মূল্যায়ন পরীক্ষার পুরষ্কার বিতরণ করা হয়েছে।

শনিবার ১০ ডিসেম্বর সকালে সামাজিক সংগঠন আমরা করব জয় ফাউন্ডেশনের আয়োজনে মেধা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।

মুসলিমবাগ মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা,  সামাজিক সংগঠন “আমরা করব জয়” ফাউন্ডেশন সভাপতি ও বিষামণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এম মাহবুবুল আলম স্বপনের সভাপতিত্বে প্রধান শিক্ষক এম এ নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন (বীর প্রতিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুরখান কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা বেগম, লেখক, কলামিস্ট, সাংবাদিক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিদ, সাংবাদিক আহমেদ এহসান সুমন, পৌরসভা যোগেন্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাফ উদ্দিন, পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপা রাণী যাদব, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মো: আব্দুল মালেক ও ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে ২৩৯ জনকে মেধা মূল্যায়ন সনদপত্র ও ৭৬ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়া শিক্ষা ও সামাজিক কাছে বিশেষ অবদান রাখায় কুঞ্জবন  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. একরামুল কবীরকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর  শ্রীমঙ্গল উপজেলার ১৪টি বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com