ভাড়াউড়া চা বাগানে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

December 10, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে স্থানীয় চা ব্যবসায় দেও আয়োজনে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগানে খেলার মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই সময় মাঠের বাইরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা ছাড়াও ভোরবেলা ফুটবলপ্রেমীরা কুয়াশার মধ্যেও খেলাটি উপভোগ করেন। খেলা শেষে সকালের নাস্তা হিসেবে খিচুড়ি পরিবেশন করা হয়। ব্রাজিল ও আর্জেন্টিনা নামে দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। নিধারিত পঞ্চাশ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয়।

খেলার প্রথমার্ধে ব্রাজিল দলের সঞ্জয় হাজরা গোলটি করেন। গোল দিয়ে ব্রাজিল সমর্থকরা মিছিল করে। খেলার শেষ দশ মিনিট আগে আর্জেন্টিনা দলের খেলোয়াড় বিজয় ভূষণ হাজরা একটি গোল করেন। এতে আর্জেন্টিনার সমর্থক এবং খেলোযাড়রা উল্লাস করতে থাকেন।

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে স্থানীয় চা ব্যবসায়ীরা এই প্রীতি ম্যাচের আয়োজন করেন। আনন্দঘন পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। যা আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলা শেষে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের খেলোয়াড়রা মিছিল দেয়।

ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন চা ব্যবসায়ী সুখ সাগর হাজরা। আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন চা ব্যবসায়ী সারওয়ার হাসান জনি। এতে শ্রীমঙ্গল স্টেশন রোডের চা ব্যবসায়ীরা মিলে এই খেলার আয়োজন করেন। খেলা উপভোগ করতে আসা স্থানীয় মামুন আহমদ বলেন, বিশ্বকাপ খেলা সামনে রেখে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আনন্দঘন পরিবেশে প্রীতিম্যাচ খেলা হয়েছে। এতে  আমার খুবই ভাল লাগছিল।

ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতিম্যাচ খেলার আয়োজক চা ব্যবসায়ী আবাছুর রহমান লিটন বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবী বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে মাতোয়ারা। তাই শ্রীমঙ্গল স্টেশন রোডের চা ব্যবসায়ীদের মধ্যে থেকে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকেরা মিলে ফুটবল ম্যাচ আয়োজনের উদ্যোগ নেন।

শেষ পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনা দলে বিভক্ত হয়ে ফুটবল ম্যাচ খেলেন তাঁরা। খুবই আনন্দঘন পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আর্জেন্টিনা দলের বিপক্ষে ব্রাজিল দল ১-১ গোলে ড্র হয়। এতে উভয় খেলোয়াড়রা খুবই খুশি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com