শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

December 10, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ৪০০ গ্রাম গাঁজাসহ রুমন ভাস্কর (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 শুক্রবার ৯ ডিসেম্বর দুপুরে তাকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের স্বপ্ন সুপার শপের সামনে থেকে রুমন ভাস্করকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, এসআই ফয়েজ উদ্দিন, এসআই নুরুল ইসলামসহ রুমন ভাস্করকে আটক করে। তার দেহ তল্লাশি থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারকরা হয়। গ্রেতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতরে মাধ্যমে শনিবার কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com