শ্রীমঙ্গলে মানবাধিকার সার্ক ফাউন্ডেশনের অবহেলিত মানুষের পাশে থাকার অঙ্গিকার

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গিকার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সদস্যদের। “সকলের জন্য মর্যাদা,স্বাধীনতা এবং ন্যায় বিচার” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ১০ ডিসেম্বর বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শহরতলীর শ্রীমঙ্গল ইন-এর কনফারেন্স হলে আলোচনা সভার আয়োজন করে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার সভাপতি মো: ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো: আনিসুল ইসলাম আশরাফী প্রমুখ।
এ সময় শ্রীমঙ্গলের চা জনগোষ্ঠী, জমিজমার জেরে নিপীড়ন, নারী নির্যাতন, মাদকের করালগ্রাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সদস্যরা মানবিক কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি বদ্ধ হন।
এর আগে শ্রীমঙ্গল চৌমুহনীতে আসক ফাউনেডশন শ্রীমঙ্গল শাখার উদ্যোগে বের হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চৌমুহনীতে গিয়ে শেষ হয়।



মন্তব্য করুন