জন্মদিনে শীতার্তদের পাশে দাঁড়ালেন সাংবাদিক বিকুল চক্রবর্তী

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শীতের দেশে শীত পড়তে শুরু করেছে। সোমবার ১২ ডিসেম্বর সর্বনিন্ম তাপমাত্রা নেমে আসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২.২ ডিগ্রী সেলসিয়াস। শীতের এই প্রখরতায় ব্যতিক্রমী উদ্যোগে নিজের জন্মদিন পালন করেছেন শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তী।
গত ১০ ডিসেম্বর ছিল তার ৪৩তম জন্ম দিন। জন্মদিন উপলক্ষে তিনি তার সহযোদ্ধাদের নিয়ে পথশিশু ও হাওর পাড়ের মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। এ ছাড়াও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব থেকে তার জন্মদিনে কাটা হয় কেক।
শ্রীমঙ্গল সবুজ আন্দোলন, বিউটিশিয়ান এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয় কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। একই সাথে এসএসসি -৯৫ ব্যাচ এর পক্ষ থেকে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানের অরণ্য বিলাসে আয়োজন করা হয় তার জন্ম দিনের অনুষ্ঠানের। এছাড়াও কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী, সাংবাদিক শামীম আক্তার হোসেন, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীসহ বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের পক্ষ থেকে কেক কেটে এবং ফুলের শুভেচ্ছায় তার জন্মদিন পালন করা হয়।



মন্তব্য করুন