শ্রীমঙ্গলে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক আলোচনা সভা

December 14, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান বিজয় দিবসকে সামনে রেখে শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর বই বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলার পূর্ব শ্রীমঙ্গলস্থ বালুচর এলাকায় মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা রানী সরকারের সভপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল হক, শাহনাজ পারভীন,  রুনা বেগম, প্রীতি রানী পাল প্রমুখ।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ গবেষক বিকুল চক্রবর্তী।

তনি  বঙ্গবন্ধুকে নিয়ে তার লেখা সংকলণ আপন আলোয় বিশ^ভুবন শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এর আগে শিক্ষার্থীরা মহান বিজয় দিবসকে সামনে রেখে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com