শ্রীমঙ্গল থেকে শিশু ও নারী সহ ১৬ রোহিঙ্গা আটক

December 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার জেলা সদরে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে শিশু ও নারী ১৬ জন রোহিঙ্গাকে আটক হয়েছে। কক্সবাজার থেকে ছেড়ে আসা এনা পরিবহন থেকে রবিবার ১৮ ডিসেম্বর তাদের আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বিকেলে সাংবাদিকদের জানান, জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে এনা পরিবহনের গাড়ীতে মৌলভীবাজার আসছিলেন। এনা পরিবহনের ওই গাড়ীতে থাকা কিছু যাত্রীদের রোহিঙ্গা হিসেবে সন্দেহ হয়।

তিনি বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করলে সকালে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ জাকির হোসেন সাথে ফোর্সসহ এনা পরিবহন থেকে ১৬ জন রোহিঙ্গাকে আটক করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার কুতুপালং এর টেনেস রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানায়। আটককৃতদের পুনরায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো বলে জানায় পুলিশ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com