মরিচের সাথে রং মিশ্রণের অপরাধে শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

December 18, 2022,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে খাদ্যপণ্য মশলায় নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রণের অপরাধে দুটি মশলার মিলকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার ১৮ ডিসেম্বর¡ র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় শ্রীমঙ্গল শহরের সুরমা মশলা মিলকে ৫০ হাজার টাকা জরিমানা ও নিউ জননী ষ্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করে দুটি মিলকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  জানান, গত ৬ ডিসেম্বর সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলার ৯টি মশলার মিলের মালিকের উপস্থিতিতে মিল মালিকদের করণীয় প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মিল মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা নিম্ন মানের মশলার সাথে আর রং মিশ্রণ করবেন না। গোপন তথ্যের ভিত্তিতে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের তদারকি অভিযান পরিচালিত হয়।

মশলার সাথে রং মিশানোর প্রমাণ পাওয়া যায়। যার পরিপ্রেক্ষিতে নতুন বাজারে অবস্থিত সুরমা মশলা মিলকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয় । এ ছাড়াও নতুনবাজারে অবস্থিত নিউ জননী ষ্টোরের মালিক সুরমা মশলার মিলের কর্মচারীকে দিয়ে রং ও চালের গুঁড়া মিশিয়ে মশলার গুণগত মান নষ্ট করেন। পরবর্তীতে নিউ জননী ষ্টোরে রং মিশ্রিত মশলা পাওয়া যায় এবং তারা অপরাধ স্বীকার করেন। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।  জরিমানার পাশাপাশি দুই প্রতিষ্ঠানের ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরো জানানা, তদারকি অভিযানে প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে ব্যবসায়ী কার্যক্রম সাময়িক বন্ধ ষোষণা করা হয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে ৭ দিনের মধ্যে উপস্থিত থেকে লিখিত জবাবের মাধ্যমে তাদের অপরাধের কারণ দর্শানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com