শ্রীমঙ্গল প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

December 20, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৮ ডিসেম্বর সন্ধ্যায় প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।

সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা.হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, ব্যবসায়ী ও সমাজ সেবক আবু সুলতান মো.ইদ্রীস লেদু ও ব্যবসায়ী সেলিম আহমদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বৃটিশ কাউন্সিলর শ্রীমঙ্গলের কৃতিসন্তান শাহনিয়া চৌধুরী জেরিন ও তার পিতা এইড বাংলাদেশ ফোরামের চেয়ারম্যান লন্ডন প্রবাসী শহীদুল হক লিটন। অনুষ্ঠানে প্রেসক্লাব পরিবারের সদস্যসহ ক্লাবের সকল সদস্য ও সহযোগী সদস্যারা অংশগ্রহণ করেন।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সভাপতির বক্তব্য শেষে আগত অতিথি, শুভাকাঙ্খী ও সকল গণমাধ্যমকর্মীদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়। খাবার শেষে  ফিফা বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ফাইনাল খেলা ক্লাব প্রাঙ্গণে স্থাপিত বড় পর্দায় উপভোগ করারও সু-ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com