বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে বিজিবি দিবস পালিত হয়েছে

স্টাফ রিপোর্টার॥ বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার ২০ ডিসেম্বর দুপুর ২টায় বিজিবি শ্রীমঙ্গলে সেক্টরে এ কর্মসূচীর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বিজিবি বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক ও প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সূধীবৃন্দ।
এ সময় সীমান্ত সুরক্ষায় ও দেশের মুক্তিযুদ্ধে বিজিবির অবদান তুলে ধরে বক্তব্য দেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডর। পরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সম্মাননা তুলে দেয়া হয়। বিকেলে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।



মন্তব্য করুন