তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ এই শ্লোগান নিয়ে তথ্য মেলা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সকালে শহরের শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল প্রঙ্গনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় হবিগঞ্জ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সহযোগিতায় এ তথ্য মেলা অনুষ্ঠিত হয়।
তথ্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর মেয়র মোঃ মহসিন মিয়া মধু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান মোঃ লিটন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরদার, দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্মনিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইকরাম হোসেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য প্রমুখ।
বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমদ, তথ্য মেলা উদযাপন কমিটির আহবায়ক জিডিসন প্রধান সুচিয়াং ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান।
তথ্য মেলা সরকারি ও আধাসরকারী ২৮টি প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে। অনুষ্ঠান স্থল থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে আবারো মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় তথ্যমেলায় স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। তথ্য মেলায় র্যালি, আলোচনা সভা, তথ্য মেলায় কাটুন প্রর্দশনী, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।



মন্তব্য করুন