শ্রীমঙ্গল প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ৩০ জানুয়ারি নির্বাচন

January 9, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী ও মহরম খাঁন মিলনায়তনে তফসিল ঘোষণা করেন রিটানিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী।

ঘোষিত তফসিল থেকে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারীরা ১১ জানুয়ারি  বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটানিং অফিসারের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয়, পরদিন ১২ তারিখ বৃহস্পতিবার ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২ থেকে ৫ পর্যন্ত যাছাই বাছাই, ১৫ তারিখ রোববার সকাল ১১ টা থেকে দুপুর ২ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার ও একই দিন বিকাল ৪টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩০ জানুয়ারী সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৮ হলেও দুইজন সদস্য দেশের বাহিরে অবস্থান করায় ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com