শ্রীমঙ্গলে বিশ্ব কুষ্ঠ দিবস পালন

January 29, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যাক্তিদের সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার ২৯ জানুয়ারি দুপুরে উপজেলার বালিশিরা হাসপাতাল প্রাঙ্গনে দি কনসোলিডেটেড টি এন্ড ল্যান্ডস বাংলাদেশ লিমিটেড (ফিনলে) ও লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

বালিশিরা মেডিকেল ডিপার্টম্যান্টের ইনচার্জ ডা: নাদিরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ফিনলে টি কোম্পানীর কালীঘাট চা বাগানের জেনারেল ম্যানেজার মো. সালাহ উদ্দিন প্রমুখ।

দেশের ৯টি জেলায় কুষ্ঠ রোগী ধরা পড়েছে। চা বাগান অধ্যুষিত এলাকা থাকায় মৌলভীবাজার রেড জোনে অবস্থান করছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ রোগ নির্মুল করার লক্ষ্যে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে কুষ্ঠ রোগে আক্রান্ত ও তাদের পরিবারের সদস্য এবং প্রতিবন্ধীদের মধ্যে ১০০ কম্বল, ৫টি ছাগল, ১৬ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com