শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
January 31, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে সৈয়দ সালাউদ্দিন মুন্না নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার ৩০ জানুয়ারি রাতে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ ইউসুফ সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল শহরের পূর্বাসা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালাউদ্দিন মুন্না অর্থঋণ আইন ২০০৩ এর ৩৪ (১) ধারায় ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি।



মন্তব্য করুন