শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড
February 2, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কেটে উত্তোলনের অপরাধে এক ব্যক্তেিক ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতবিার ২ ফেব্রুয়ারি বিকেলে শ্রীমঙ্গল উপজলোর আশিদ্রোন ইউনয়িনের খলিলপুর সাইটুলা এলাকায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে রুবেল আহমদ নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজলো সহকারী কমশিনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজস্ট্রিটে সন্ধিপ তালুকদার জানান, অবধৈভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবকে রুবেল নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটা, টিলা কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন