শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

February 8, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২৫০ গ্রাম গাঁজাসহ জগলাল খেরুয়ার ওরফে সরদার (৬৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি রাতে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ উপপরিদর্শক (এসআই) মোঃ আলাউদ্দিন সঙ্গীয় অফিসারসহ পুলিশের একটি দল মঙ্গলবার ভুরভুরিয়া চা বাগানে জগলাল খেরুয়ারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ আসামী জগলাল খেরুয়ার ওরফে সরদার গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত জগলাল খেরুয়ার ওরফে সরদার ভুরভুরিয়া চা বাগানের মৃত হরিলাল খেরুয়ার ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com