শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৪ চোর গ্রেফতার সহ চোরাই মালামাল উদ্ধার

February 11, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মুদি দোকানে চুরির ঘটনায় ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

শুক্রবার ১০ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরী অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির সাথে জড়িত সন্দেহে শহরতলীর সিন্দুরখান রোডের মজিবুর রহমান (মুজিব) এর ছেলে জাকারিয়া আহমেদ স্বাধীন (২৩) কে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর স্বাধীনকে জিজ্ঞাসাবাদে সে চরির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দেয়। এবং চরির সাথে জড়িত তার অন্যান্য সহপর্টির নাম ঠিকানা প্রকাশ করে। স্বাধিনের দেওয়া তথ্য মতে তার বাড়িতে অভিযান চালিয়ে শোবার ঘরে মোদি দোকান থেকে চোরাইকৃত বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।

পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনার সাথে জড়িত শাপলাবাগ এলাকার সিন্দুরখান রোডের আব্দুল রহিমের ছেলে আব্দুল রাশেদ (২২) গাজীপুর গ্রামের আব্দুল রহমানের ছেলে মোঃ রনি (২০) ও সিন্দুরখান রোডের বাবুল মিয়ার ছেলে মোঃ রমজান (২৫) কে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, রাত ১টার দিকে সিন্দুখান রোডের আল্লার দান ভেরাইটিজ ও আসলাম ভেরাইটিজ স্টোরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আল্লার দান ভেরাইটিজ স্টোরের মালিক মোহাম্মদ উমর ফারুক শ্রীমঙ্গল থানায় একটি চুরির মামলা দায়ের করলে পুলিশ চুরির সাথে জড়িতদের আটক করতে মাঠে নামে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, চুরির সাথে জড়িতদের আটকের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com