শ্রীমঙ্গলে কিশোর-কিশোরী সম্মেলন ও সেলাই মেশিন বিতরণ

February 12, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কিশোর-কিশোরী সম্মেলন ২০২৩ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার ১২ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কিশোর-কিশোরী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো: লিটন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক দ্বিজেন্দ্র লাল রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার। এসময় ২০ জনেরর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com