উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়
February 13, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সকল স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।



মন্তব্য করুন