শ্রীমঙ্গলে রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৩০০জন ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ

February 14, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ভালোবাসা দিবস উপলক্ষে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমাজকল্যাণ সংস্থা।

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমাজকল্যান সংস্থার উদ্যোগে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ছিন্নমূল ৩০০জন মানুষের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর, প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, ডা. আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের উপদেষ্টা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক মামুন আহমেদ, সাপ্তাহিক শ্রীমঙ্গের চিঠির নির্বাহী সম্পাদক মিসবাহ উদ্দিন জুবায়ের প্রমুখ।

শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবী রক্তদান সমাজকল্যান সংস্থা সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে। রক্তদান সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন সামাজিক এবং মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে আসছে। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ৩০০জন বিভিন্ন বয়সী ছিন্নমূল মানুষকে দুপুরের খাবার বিতরণের আয়োজন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com