আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পদক পেলেন আহসানুল হক সুমন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে আনসার বাহিনীর সেবা পদক পেয়েছেন শ্রীমঙ্গল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পৌরসভা ৬নং ওয়ার্ড দলনেতা মোঃ আহছান উল্লাহ সুমন।
রোববার ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় বাংলাদেশ আনসার ও প্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে ১৮০ জনকে সাহসিকতা ও সেবা পদক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রীমঙ্গল পৌরসভা ৬নং ওয়ার্ড দলনেতা এহছান উল্লাহ সুমনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেসিডেন্ট সেবা পদক পি.ভি.এম প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।



মন্তব্য করুন