শ্রীমঙ্গল প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে ও সম্পাদক ইমাম হোসেন সোহেল’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি দ্বীপঙ্কর ভট্রাচার্য, সহ-সভাপতি আবুল ফজল আব্দুল হাই ডন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, সহ-সম্পাদক অর্থ মো: এহসানুল হক, সহ-দপ্তর সম্পাদক এম.মুসলিম চৌধুরী, সহ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুন আহম্মেদ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ ভট্রাচার্য বাপন, কার্যকারী পরিষদের সদস্য মো: শাকির আহমদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রাকিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, প্রেসক্লাব সদস্য মাওলানা আ: রব, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, মিজানুর রহমান আলম, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, ঝলক দত্ত, কাজী গোলাম কিবরিয়া জুয়েল, আলতাফ খান, অরবিন্দ দেব, মাওলানা মিছবা উদ্দিন জুবায়ের ও সামসুল ইসলাম শামীম প্রমুখ।



মন্তব্য করুন