শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

February 23, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি সকালে কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে খেলাধুলার উদ্বোধন করে সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু’র সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ সাজু, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য উপস্থিতিতে বিভিন্ন খেলাধুলা উপভোগ করেন অতিথিরা।

প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মিষ্টি খাওয়ার জন্য ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন। তিনি তার বক্তব্যে কলেজের উন্নয়নের জন্য অতীতের মত নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com