শ্রীমঙ্গলে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
February 27, 2023,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ৯নং সাতগাঁও ইউনিয়নের লছনা নাজঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ৯নং সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব দেবাশীষ দেব রাখুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান মিতালী দত্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, বিট অফিসার উপপরিদর্শক (এসআই) সুব্রত চন্দ্র দাস, ৯নং সাতগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যবৃদ এবং এলাকার স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন