সিলেটের সাদা পাথরে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর

March 4, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান আল্লাহর কুদরতি সৃষ্টি অবলোকন, ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশ, জ্ঞান সমৃদ্ধকরণ এবং বিনোদনের উদ্দেশ্যে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৩ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল সকাল ৮টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহিরের) উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা সফরের গাড়িটি সিলেটের ভোলাগঞ্জের ঐতিহ্যবাহী পর্যটন স্পট সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১টায় নির্ধারিত স্থানে পৌছলে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ি স্পট পরিদর্শনসহ প্রথম ইভেন্টের নানা কর্মসুচি বাস্তবায়ন করা হয়।

জোহরের নামাজ ও দুপুরের বিরতির পর দ্বিতীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিক্ষা সফরে শিক্ষার্থীদের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা, শিক্ষক, অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা, ডেলিগেটদের অনুভূতি প্রকাশ, দেশাত্ববোধক গান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ছিলো। ঝুড়িতে বল নিক্ষেপ এবং হাড়ি ভাঙ্গা খেলায় বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ এর সিলেট জোনের সদস্য মনুজ কানু, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের অভিভাবক মাহমুদুল হাসান সুমন এবং রানা খান।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক ফয়েজ শাহ জিলানী, সহকারী শিক্ষক মাহতাব আলম তানভীর, শর্মি রানী ঘোষ, জয়া রবি দাশ, মাহমুদা আক্তার, তাসলিমা জান্নাত চৈতি এবং মুক্তি রানি কানু গুপ্তা। শিক্ষা সফরে ৭০ জন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল। .

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com