শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টর॥ শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে ইয়াবাসহ জাভেদ মিয়া (৩৩) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। রোববার ৫ মার্চ রাতে শহরের চৌমুহনা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সূত্রে শ্রীমঙ্গল থানা জানতে পারে, শহরের নতুন বাজার থেকে জাভেদ মিয়া মাদকদ্রব্যসহ রিকসা যোগে চৌমুহনী এলাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে ৭টার দিকে থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের স্টাইলাস রেস্টুরেন্টের সামনে রিকসার গতিরোধ করে।
সেখান থেকে পালানোর চেষ্টাকালে জাভেদ মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে তার পরনের জিন্স প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত জাভেদ মিয়া শহরের জোড়াপুল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। সে সিলেট জেলার বালাগঞ্জ থানার পুর্ব ইছাপুর গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে। পুলিশ জানায়, জাবেদ মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় আটককৃতের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন