শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ঐতিহাসিক ৭ মার্চ দিবসে বক্তব্য প্রতিযোগিতা

March 8, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে ৭ মার্চের বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ৭ মার্চ সকাল ১১টায় শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ এহসানুল হকের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক মাহতাব আলম তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক ফয়েজ শাহ জিলানী ও সহকারি শিক্ষক নিপা আক্তার। প্রতিযোগিতায় অংশ নেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com