দারুল উলুম মারকাযুসসুন্নাহ জাম্বুরাছড়া মাদরাসায় হিফজুল কুরআন সম্পন্নকারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

March 9, 2023,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী জাম্বুরাছড়া গ্রামে অবস্থিত দারুল উলুম মারকাযুসসুন্নাহ জাম্বুরাছড়া মাদরাসায় হিফজুল কুরআন সম্পন্নকারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার ৮ মার্চ সন্ধা ৭টায় মাদরাসা মাঠে অনুষ্ঠান শুরু হয়ে রাত ১০টায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার জাম্বুরাছড়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাকসুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া বালক-বালিকা টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গফুর কবির, দৈনিক দেশবাংলা পত্রিকার স্পেশাল রিপোর্টার সাংবাদিক-কলামিস্ট ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, লেখক-কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহির, সিন্দুরখান ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য তারেক আহমেদ, দারুন নাজাত ক্বওমি মাদরাসার পরিচালক মাওলানা শাফি উদ্দিন, শিক্ষাসচিব মুফতি  ফাহিম আল হাসান বর্ণভী, হাজী মুহাম্মদ আব্দুল কাদির জিলানী, মাওলানা মারুফ আহমেদ ভাগলপুরী এবং সিন্দুরখান বাজার ভাই ভাই ইলেক্ট্রনিক্সের প্রোপাইটর মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল কাদের, হাফেজ মাওলানা সালমান আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা নোমান আহমদ, মাদরাসা কমিটির সভাপতি আব্দুল্লাহ, মোস্তফা মিয়া, ইদ্রিস মিয়া, আব্দুর রহমান, আব্দুল হক, নূরুল আমীনসহ প্রমুখ।

অনুষ্ঠানে মাদরাসার অভিভাবক রজব আলীসহ অনেকেই অভিব্যক্তি পেশ করেন। অনুষ্ঠানে মাদরাসা থেকে হিফজ সম্পন্নকারী (হাফেজে কুরআন) ৮জন শিক্ষার্থী এবং নূরানী বোর্ড পরীক্ষায় ‘এ’ প্লাস প্রাপ্ত ৩জন শিক্ষার্থীকে সনদসহ সম্মাননা স্মারক তুলে দেন আগত অতিথিবৃন্দ।

এসময় মাদরাসার পক্ষ থেকে প্রকাশিত পবিত্র রমজানুল মোবারকের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে মাদরাসার আস-সুন্নাহ ছাত্র সংসদের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষকতায় বিশেষ অবদান রাখায় মাদরাসার সকল শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও  অনুষ্ঠানে উপস্থিত মাদরাসার অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে টুপি ও মিসওয়াক হাদিয়া প্রদান করা হয়। প্রসঙ্গত, মাদরাসাটি ২০১৭ সালে প্রতিষ্ঠালাভ করে জাম্বুরাছড়া প্রত্যন্ত অঞ্চলে দ্বীন শিক্ষার আলো বিস্তারে বিশাল ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com