শ্রীমঙ্গলে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অভিযানে ৬৭৬ গ্রাম গাঁজাসহ সুমন রায় (৪০), ফারুক মিয়া (৫৭), ও উজ্জ্বল মিয়া নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার ১১ মার্চ বিকেলে ভুরভুরিয়া চা বাগান থেকে তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরির্দশক (এসআই) এহসানুল হক হীরা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কালীঘাট ইউনিয়নের অন্তর্গত ভুরভুরিয়া চা বাগানের বাদল রিকিয়াসনের বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাদল রিকিয়াসন পালিয়ে গেলেও পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করে।
পরে বসত ঘর এবং আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে পলিথিনে মোড়ানো ও বিক্রির জন্য তৈরি করা ২২ টি পুড়িয়াসহ মোট ৬৮৬ গ্রাম গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সবাই মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে।
এ ঘটনায় আটককৃত ৩ জন এবং পলাতক একজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।



মন্তব্য করুন