শ্রীমঙ্গলে মা সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ

March 13, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, মিলাদ মাহফিল ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৩ মার্চ সকাল ১০টায় শ্রীমঙ্গলের পশ্চিম শ্রীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা দিবস উপলক্ষে মা সমাবেশ ও বার্ষিক মিলাদ মাহফিল, মেধাবি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহসিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য নুরুল আমিন।

এছাড়াও শিক্ষক রূপালী রানী পাল, সুবর্ণা চক্রবর্তী, নিতেন্দ্র রায়, শিরিন আক্তার, পাপিয়া আচার্য ও স্বপ্না দেব, অভিভাবক সদস্য আজম আলী ও শ্রীমঙ্গল প্রেসক্লাব কার্যকারী পরিষদের সদস্য সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নারীরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com