শ্রীমঙ্গলে উপজেলা আনসার ও ভিডিপির দলনেতা-নেত্রীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

March 23, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে উপজেলা আনসার ও ভিডিপির দলনেতা-দলনেত্রীদের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ১নং মির্জাপুর ইউনিয়ন দলনেতা মো: ইলিয়াস মিয়া, শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়ন দলনেতা মো: মনির মিয়া ও দলনেত্রী  মাহিনুর বেগমকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মো: শরীফ উদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা রুনা চৌধুরী, সিন্দরখান ইউনিয়ন দলনেতা মো: মোছাব্বির মিয়া ও ভুনবীর ইউনিয়ন দলনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান। এছাড়াও অনুষ্টানে আনসার ও ভিডিপির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্টানে ৪৩তম জাতীয় সমাবেশে প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক পাওয়ায় শ্রীমঙ্গলে উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে পৌরসভার ৬নং ওয়ার্ড দলনেতা আহছান উল্লাহ সুমনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com