শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা রিপনের মতবিনিময়

April 3, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় ও সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈলাশি গ্রামের কৃতি সন্তান নিবারুণ দাশ রিপন।

রোববার ২ এপ্রিল ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সম্মানে ইফতারে অংশ নেন নিবারুণ দাশ রিপন।

এ সময় প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি দীপংকর ভট্রাচার্য লিটন, সম্পাদক ইমাম হোসেন সোহেল, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মো: কাওছার ইকবাল, প্রেসক্লাব সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, কার্যকরি পরিষদের সদস্য মো: শাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ, সনেট দেব চৌধুরী, প্রেসক্লাব সদস্য মাওলানা মো: আব্দুর রব, কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, মো: রুবেল আহমদ, গোলাম কিবরিয়া জুয়েল, অরবিন্দ দেব ও শামসুল ইসলাম শামীম প্রমুখ।

এছাড়াও প্রতিদিনের বাংলাদেশ শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করায় ছাত্রলীগ নেতা নবারুণ দাশ রিপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাব সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com