শ্রীমঙ্গলে ৭০০জন রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ

April 7, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পশ্চিম লালবাগ গ্রামের মুরব্বীদের উদ্যোগে ৭০০জন অসহায় রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ এপ্রিল উত্তর উত্তরসুর পশ্চিম শ্রীমঙ্গল লালবাগ গ্রামের মুরব্বীদের উদ্যোগে স্থানীয় ৭০০জন অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। পরে আরো ৪০০ মুসল্লীদেরকে নিয়ে মসজিদে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও ইফতারে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দুদু মিয়া, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক ও মনাইউল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মো: আবুতালেব বাদশা, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আবুতোয়াহিদ আকাশ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য নুরুল আমিন, মাওলানা ক্বারী মো: আব্দুল হক, মাওলানা ক্বারী মো: আব্দুল রূপ, মাওলানা ক্বারী মো: আহমদ আলী ও হাসু মিয়া প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com