শ্রীমঙ্গলে পৌরসভার ২টি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের ২টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শনিবার ৮ এপ্রিল বিকেলে শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
৩নং ওয়ার্র্ডে মো: জিনু মিয়াকে সভাপতি ও সোহেল কানুকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়। এছাড়াও পৌরসভার ২নং ওয়ার্ডে শাকির হোসেন টিপুকে সভাপতি ও মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
পৌর আওয়ামী লীগের ২ ও ৩নং ওয়ার্ড কমিটির জরুরী কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুল আনাম চেমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির আহমেদ শামিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল হক, সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক তপু দেব চৌধুরী প্রমূখ। সভায় নেতৃবৃন্দরা এ ২টি ওয়ার্ড কমিটি ঘোষনা করেন। এছাড়াও সভায় দুটি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন