মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকতে আনন্দ র‌্যালী

August 19, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আনন্দ র‌্যালী বের হয়। ১৯ আগস্ট বিকেলে মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  পশ্চিম বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন করা হয় পরবর্তীতে বিকেলে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে দলীয় সংগীতের মাধ্যম শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পতাকা উত্তোলন করে বর্নাঢ্য আনন্দ র‌্যালী বের হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শফিউল আলম জুসেফ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ আহমেদ শাহান এর যৌথ সঞ্চালনায় র‌্যালী পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আহমেদ আহাদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান,  গাজী জাবেদ, মনসুর আহমেদ, আব্দুল মুমিন,নুুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, লিটন মিয়া, রোমান আহমেদ,আমিরুল ইসলাম সাহেদ সহ অন্যন্যরা।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদ আহমেদ, আব্দুস শহীদ, সিরাজ হাসান, শেখ রুহেল আহমেদ, জুয়েল আহমেদ, শেখ আবেদ, জাকির আহমেদ শাফীন, নুরুল ইসলাম সেজিম, শেখ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল।

বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক বড়লেখা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দীপাকর দাস, সদস্য সচিব সাইফুর রহমান, কুলাউড়া  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, কুলাউড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুহিতুর রহমান মুহিদ, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল আহমদ, সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব, শ্রীমঙ্গল পৌর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল আহমদ, যুগ্ন আহবায়ক শিপন আচার্য, কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জমির আহমেদ, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের  যুগ্ন আহবায়ক কাউসার তরফদার, রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ, শাহাদ আহমেদ, আমিরুল ইসলাম পাপ্পু, লোকমান, নিয়াজ উদ্দিন, শামসুল ইসলাম, ছাদিকুর রহমান, সোহেব আহমেদ, সৈয়দ নাহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com