জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্স শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আবুল কালাম মামুন (ফ্রান্স থেকে) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্স শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
২৭ অক্টোবর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের প্যারিসের অভিজাত রেস্টুরেন্টের হল রুমে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফ্রান্স শাখার উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার নবনির্বাচিত সভাপতি আহমেদ আব্দুল মালেক এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম এর যৌথ সনঞালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমেই আলোচনা সভা শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুল কুদ্দুস, প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, প্রধান উপদেষ্টান এহসানুল হক বুলু, সিরাজুল ইসলাম মিয়া, এম এ রহিম, মাহবুবুল আলম রাংঙা, রুহুল আমিন আব্দুল্লাহ, শাহ জামাল, এম এ রশীদ পাটয়ারী, জুনেদ আহমদ, জাহিদুল ইসলাম শিপার, জাকারিয়া আহমেদ, এস,এম মিল্টন সরকার, আলতাফুর রহমান, ফারুক আহমেদ, শাফায়েত জামিল, নাজির উদ্দিন জেসরী, স্বপন ভূইয়াসহ প্রমূখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় শ্লোগানের কেক কেটে মিষ্টিমুখ করেন। দীর্ঘদিন পর আনন্দ মূখর পরিবেশে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পালন করতে বহুল সংখ্যক জাতীয়তাবাদী সমর্থিত ও যুবদলের সদস্যবৃন্দের উপস্থিত ছিল লক্ষ্যণীয়।
আগামীতে দেশনায়ক তারেক জিয়ার ভ্যানগার্ড হয়ে দেশের স্বার্থে কাজ করবেন, ও ধানের শীষের জয় যুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ বলেন।



মন্তব্য করুন