কমলগঞ্জে সোয়া মাস পরও সাংবাদিক আকাশের ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার হয়নি

May 7, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে স্থানীয় সাংবাদিক আকাশ আহমদের ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের এক মাস ১ মাস ১১ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। আকাশ আহমদ দৈনিক দেশকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ২৭ মার্চ রাত ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় সাংবাদিক আকাশ আহমদ পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আহত করে তার ব্যবহৃত মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। এসময় রাস্তা দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আসতে দেখে হামলাকারীরা দ্রুত তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে কমলগঞ্জ-আদমপুর সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

এ ঘটনায় গত ২৮ মার্চ কমলগঞ্জ থানায় জাঙ্গালিয়া গ্রামের মোঃ জুবায়ের আহমদ (৩৮) ও মো: জুনায়েদ আহমদ (৩৪) কে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনার এক সপ্তাহের মধ্যে আসামীরা মৌলভীবাজার আদালত জামিনে মুক্তি পান।

সাংবাদিক আকাশ অভিযোগ করে বলেন, আসামীরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েই তাকে নানাভাবে প্রাণনাশের হুমকি প্রদান করেন। পরে তিনি গত ৪ এপ্রিল জীবনের নিরাপত্তা চেয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এদিকে ঘটনার এক মাস ১ মাস ১১ দিন পার হলেও কমলগঞ্জ থানা পুলিশ সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি। বিষয়টি স্থানীয় সাংবাদিকরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এখন পর্যন্ত মোটরসাইল ও মোবাইল ফোন উদ্ধার হওয়ায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

তবে মামলার অগ্রগতি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজ অসন্তোষ প্রকাশ করেছে। স্থানীয় সাংবাদিক মহল মনে করছেন, একজন সাংবাদিকের মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় প্রায় দেড় মাসেও উদ্ধার না হওয়ায় পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তারা দ্রুত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আউয়াল বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com