রাজনগরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আউয়াল কালাম বেগ : রাজনগরে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় মূল্যবোধ প্রসারের লক্ষ্যে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ মে সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ সসম্মান অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন রাজনগর উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামি ফাউন্ডেশন উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার আব্দুল কাইয়ুম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার বলেন, একটি আদর্শ ও শান্তিময় সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম। মাদক, সন্ত্রাস যৌতুকসহ সকল প্রকার সামাজিক অবক্ষয় এবং বাল্যাবিবাহ রোধে ইমামগণ তাদের খুতবা ও আলোচনার মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে পারেন। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ইমাম হিফজুর রহমান আরিফ, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মোঃ মঈনউদ্দীন ও প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ।



মন্তব্য করুন