রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রায়না বেগম এর বিদায় সংর্বধনা

May 18, 2026,

আউয়াল কালাম বেগ : রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রায়না বেগমকে বিদায় জানানো হয়েছে। টানা ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে সোমবার  ১৮ মে আনুষ্ঠানিকভাবে অবসরে যান তিনি।

এ উপলক্ষে প্রাথমিক শিক্ষক কল্যান ভবনে ছাত্র ছাত্রী ও বিদ্যালয়ের কর্তৃপক্ষ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আহম্মেদ আলী। বিশেষ অতিথি ছিলেন ইন্সট্রাক্টর ইউ আর সি আতিকুর রহমান, ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলু ও প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ।

সহকারী শিক্ষক রেজওয়ানুল হক পিপুলের সঞ্চালনায় মানপত্র পাঠ করেন ইসরাত জাহান সুমেনা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আমেনা বেগম। আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরাও স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com