সুজিত দেব রাজনগরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
May 19, 2026,

স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজনগর উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন চাঁনভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিত দেব।
তিনি রাজনগরের একজন সংস্কৃতি মনা মানুষ হিসেবেও পরিচিত। অত্যন্ত দায়িত্বশীল ও নিষ্ঠাবান শিক্ষক সুজিত দেব শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে রাজনগরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন। তারা হলেন-রাজনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শংকর দুলাল দেব, রাজনগর উপজেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল অদুদ প্রমুখ।



মন্তব্য করুন