রাজনগরে ভূমি মেলার উদ্বোধন

May 19, 2026,

আউয়াল কালাম বেগ : জনগণের দোরগোড়ায় সহজ,স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা রাজনগরে উপজেলা মাল্টিপারপাস হল রুমে  অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯ মে মঙ্গলবার সকাল ১১টায় দেশব্যাপী ভার্চুয়াল উদ্বোধনের পর  উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার রাজনগর উজেলায় উদ্বোধন করেন। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সভা ও র্যালীতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য বিপুল সিকদার আরোও বলেন  নাগরিকরা ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। ভূমিসেবা মেলার মাধ্যমে নাগরিকরা হয়রানিমুক্ত ভাবে সেবা গ্রহণের পাশাপাশি অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এতে জনগণ ডিজিটাল সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

ভূমি অফিস সূত্রে জানাযায় ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এসব স্টলে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। নাগরিকদের জন্য land.gov.bd পোর্টালে নিবন্ধন সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহ, মৌজা ম্যাপ প্রদান, ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের চেক বিতরণ, অভিযোগ গ্রহণ ও গণশুনানিসহ বিভিন্ন সেবা দেওয়া হবে। বক্তারা বলেন ভূমিসেবা মেলা ২০২৬’ দেশের অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত ভূমিসেবা সম্পর্কে মানুষের আস্থা বাড়াবে।

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বিজয় কান্তি শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন শাহা,উপজেলা ভূমি অফিসের কাননগো হেলাল উদ্দিন প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেব প্রমুখ এ সময় উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদিক জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলায় ৫ টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী  ২১ মে পর্যন্ত চলবে ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com