কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন

June 27, 2017,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁওয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, মঙ্গলবার ২৭ জুন সকাল ৮টার দিকে মৃত কাদির মিয়ার মেজ ছেলে শাহিদ আলী বাড়ির পাশে এক খন্ড জমিতে হালচাষ করতে গেলে তার বড় ছেলে আব্দুল বাছিত এতে বাঁধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’ভাই দেশীয় অস্ত্র লাটি নিয়ে একে অপরকে আঘাত করতে থাকলে দু’জনই মারাত্মক আহত হন। আহতদের ছোট ভাই খছরু মিয়া ও এলাকাসী উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যাওযার পথে আব্দুল বাছিত মারা যান।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কুলাউড়া থানার ওসি সামছুদ্দোহা জানান খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com